শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৯ পিএম, ২০২১-১০-০৭
চট্টগ্রাম: পতেঙ্গা সৈকতের অদূরে হলুদ বয়ার কাছে ডুবে গেছে ইস্পাত শিল্পের কাঁচামাল (স্ক্র্যাপ) বোঝাই ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তীর থেকে লাইটার জাহাজে পারাপারের বোটে উঠে জীবন বাঁচাতে সক্ষম হন ডুবন্ত জাহাজটির ১৩ নাবিক। বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবী আলম বলেন, এমভি টিটু-৭ নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাওয়ার কথা ছিল। পতেঙ্গা সৈকত এলাকার হলুদ বয়ার কাছে জাহাজটি ডুবে গেছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে, সেটি এখনও আমরা জানতে পারিনি। জাহাজটির বিপদ দেখে পারাপারের একটি বোট গিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে দেশি-বিদেশি জাহাজ চলাচলের যে চ্যানেল আছে তার থেকে দূরে দুর্ঘটনাকবলিত হয়েছে। তাই জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited