শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:৫৬ পিএম, ২০২৫-১১-১৯
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন– উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের অলি আহম্মদের ছেলে জহির আহম্মদ (৫২), একই এলাকার মো. হাবিবের ছেলে মো. হাবিবের ছেলে সাকিবুল ইসলাম (২২) এবং তার ভাই মো. রানা (৪৫)।
জেলা পুলিশ জানায়, প্রথমে আসামি জহির আহাম্মদ নামে একজনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকানের তাক থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন। পরে জহির আহম্মদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তী অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
হালদা নদীতে অভিযান : তিনজনকে জরিমানা, ৭ হাজার মিটার জালে আগুন
এ ছাড়া ১৭ নভেম্বর গ্রেপ্তার করা হুমায়ুন উদ্দীন আকাশের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মহিউদ্দিন তার বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে অস্ত্র পুঁতে রেখেছিল। পরে ১৮ নভেম্বর সেই স্থান থেকে ১টি একনলা বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, জেলা গোয়েন্দা শাখা, হাটহাজারী থানা ও রাউজান থানার বিশেষ অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে মোট ৫টি মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটানা অভিযানে উদ্ধার করা হয়েছে ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি এবং ২৪টি কার্তুজ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited