শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:২৯ পিএম, ২০২১-১২-০৪
জয়া আহসানের ছাদ বাগানে হলুদের বাম্পার ফলনজয়া আহসানের বাগানে হলুদের বাম্পার ফলন
দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের শখ বাগান করা। বাসার ছাদ বাগান ও ব্যালকনিতে ফল ও সবজির গাছ লাগিয়েছেন এ অভিনেত্রী।
করোনা ভাইরাসের ঘরবন্দি সময়ে এই বাগানে গাছের পরিচর্যা করেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি।
মাঝেমধ্যেই ছাদ বাগানে সবজি ও ফলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জয়া। শনিবার (৪ ডিসেম্বর) বেতের ডালাভর্তি হলুদের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রান…।
জানা গেছে, জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে রাজধানীর ইস্কাটনের বাসার ছাদে বাগানে হলুদ গাছ লাগিয়েছিলেন জয়া। সেখানেই হলুদের বাম্বার ফলন হয়েছে। শুধু হলুদই নয়, এই বাগান রয়েছে থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ। রয়েছে বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছও।
সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন জয়া। মাকে নিয়ে লন্ডনে ঘুরিয়ে বেড়িয়েছেন তিনি। ঢাকায় ফিরেই জানিয়েছেন শিগগিরই একটা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করবেন তিনি। এরপরই নতুন সিনেমার শুটিংয়ের মনোযোগী হবেন দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited