শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:২৯ পিএম, ২০২৫-০৭-১২
মানুষ মানুষের জন্য, মানবতার সেবায় পরম ধর্ম- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ক্যান্সার আক্রান্ত সাইফুলের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেছে। শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল, মোঃ ফয়সাল কাবির, সদস্য সচিব মোঃ তানভীরুল আলম ও সিনিয়র সদস্য মোঃ হানিফ। সংগঠনের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সাইফুলের চিকিৎসায় এখনো অনেক অর্থের প্রয়োজন। আমরা সবাই মিলে যতটুকু পেরেছি করেছি, তবে সমাজের বিত্তবানদের এবং অন্যান্য মানবিক সংগঠনগুলোর প্রতি অনুরোধ, আপনারা যার যার সাধ্য অনুযায়ী সাইফুলের পাশে দাঁড়ান।
তিনি আরও বলেন, মানবিক সহায়তার মাধ্যমে যদি একজন মানুষের জীবন রক্ষা পায়, সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited