শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৩ পিএম, ২০২৬-০১-১৯
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। কক্সবাজারের মহেশখালী এলাকার ইউনুসের স্ত্রী মোছা. শমসিদা (৩২) এবং রোহিঙ্গা নাগরিক মো. তৈয়ব (৪৫)। রোববার (১৮ জানুয়ারি) উপজেলার সরকারহাট গরুর বাজার এলাকায় চট্টগ্রাম–বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রীকে আটক করা হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ১৬টি বান্ডেলের ভেতরে থাকা ১৫০টি পলিজার প্যাকেট থেকে মোট ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ টাকা। আটক রোহিঙ্গা নাগরিক তৈয়বের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মাদক সংক্রান্ত দুটি মামলার তথ্য রয়েছে। আটক আসামি ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited