চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে বিদ্যালয়ের ভিটে থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ

অভিযুক্ত বন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রক্ষায় তৎপর প্রশাসন

স্টাফ রিপোর্টার :    |    ০৩:৪০ পিএম, ২০২২-০৬-১৪

ফটিকছড়িতে বিদ্যালয়ের ভিটে থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ

ফটিকছড়ির দাঁতমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিটে থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক এক বন কর্মকর্তার বিরুদ্ধে। 
 
স্কুলের সাবেক ও বর্তমান দুই  প্রধান শিক্ষকের যোগসাজসে দাঁতমারা বনবিটের সদ্য সাবেক বিট কর্মকর্তা ইউনুচ ফরেষ্টার প্রকাশ মাল্টা ইউনুচ এসব মাটি কেটে নিয়ে যায়। 

সরেজমিন পরিদর্শনে দেখা যায় স্কুলের পুরাতন ভবনের ভিটে থেকে প্রায় তিন ফুট গভীর গর্ত করে প্রায় ৩০ গাড়ী মাটি কেটে লুট করে নিয়ে গেছে ইউনুচ ফরেষ্টার । স্থানীয় জনতার প্রতিরোধে গত ২৯ মে মাটি কাটা বন্ধ হলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে আইনি কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন।  বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার জানানো হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিলেও এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি।  উল্টো মাল্টা ইউনুচকে বাঁচাতে দায়সারা গোচর তদন্তের নামে ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির।  তিনি সাবেক ও বর্তমান দুই প্রধান শিক্ষকের সাথে গোপন আতাঁত করে ইউনুচ ফরেষ্টারকে বাঁচাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে জিডি করার পাঁয়তারা করছে। 
এদিকে মাটি কাটার বিষয়ে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের এসএমসির সাবেক অভিভাবক সদস্য ও বিদ্যালয়ের জমি দাতার ওয়ারিশ আবু মুছা।  এর আগে গত ২৯ মে এবং ৬ জুন তিনি  বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছিলেন।  
বিষয়টি নিয়ে তাঁরা ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেও গত ১৫ দিনেও কোন ব্যবস্থা না নেয়ায় সর্বশেষ গত ১২ জুন তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  এদিকে এ ব্যাপারে প্রতিবাদ এবং লিখিত অভিযোগ দায়ের করায় অভিযোগকারী আবু মুছাকে স্থানীয় একটি সিন্ডিকেট নানাভাবে সামাজিক চাপ প্রয়োগ করাসহ হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। অভিযোগকারী আবু মুছা জানান, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনসহ উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে সবধরনের তথ্য উপাত্ত সরবরাহ করার পরেও তারা কোন ব্যবস্থা না নিয়ে পক্ষপাত মূলক আচরন করছে। বর্তমানে এ বিষয়ে অভিযোগ এবং প্রতিবাদ করে উল্টো হয়রানির মুখে পড়েছেন তিনি।

  এ ছাড়া অভিযোগ তুলে নিতেও চাপ দিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাকে দিয়ে।  স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙ্গার জন্য দরপত্র দেয়া হয়।  মেরাজ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান পুরাতন ভাঙ্গার কার্যাদেশ পায়।  ৭ কার্যদিবসের মধ্যে পুরাতন ভবন ভেঙ্গে ভবনের সরঞ্জামাদি নিয়ে যাওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়।    নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান সরঞ্জামাদি নিয়ে আসে।  এর পর সাবেক ও বর্তমান দুই প্রধান শিক্ষকের যোগসাজসে ইউনুচ ফরেষ্টার স্কুলের ভিটের মাটি কেটে নিয়ে যায়।  এ বিষয়ে ইউনুচ ফরেষ্টার প্রথমে মাটি কিনে নিয়েছে দাবি করলেও পরবর্তীতে তা অস্বীকার করেন। কি মুলে মাটি কেটেছেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে না পারলেও ২০ গাড়ী মাটি নেয়ার কথা স্বীকার করে তিনি সাংবাদিকদের জানান সাবেক প্রধান শিক্ষক আবু তালেবের মধ্যস্ততায় এসব মাটি কেটে নিয়ে গেছেন তিনি।

স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু তালেব এবং বর্তমান প্রধান শিক্ষক রহিমা বেগম বিষয়টি অবগত নন বলে জানান।  তবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  রহিমা বেগম  বলেন,  উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ বিষয়ে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। 
এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মো।. শহিদুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।  

স্থানীয় সুত্র জানায়, মাটি কাটার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার পর স্থানীয় একটি মহলের পরামর্শে স্কুলের দুই ( সাবেক ও বর্তমান)  প্রধান শিক্ষকের যোগসাজসে গত রোববার রাতে ইউনুচ ফরেষ্টার পিকাপ ভর্তি এক গাড়ী মাটি অন্য এলাকা থেকে এনে স্কুলের ভিটের মাটি কেটে নেয়ার স্থানে ফেলে। এ বিষয়ে রাতে দাঁতমারা  তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলেও তারা রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে  ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের প্রতিরোধে তা বন্ধ হয়ে যায়। 
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর