চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাঞ্চননগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০৫:৪১ পিএম, ২০২২-০৭-২০

কাঞ্চননগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

ফটিকছড়িতে প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগে স্থানীয় কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে ( সিআর- ২৭২) ।  চট্টগ্রাম জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -৩ এর আদালতে মামলাটি দায়ের করেন প্রবাসী আবু তালেব চৌধুরীর  বাড়ীর কেয়ারটেকার আলতাফ মিয়া।  মামলায় চেয়ারম্যানসহ মোট ৭ জনকে আসামী করা হয়েছে।  আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফটিকছড়ি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী এড. মো. কফিল উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বলা হয়  উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মহালদার বাড়ীর প্রবাসী আবু তালেব চৌধুরীর জায়গা দেখাশুনা করত আলতাফ মিয়া। স্থানীয় মহরম আলী নামের এক ব্যাক্তি জায়গাটি দখল করার জন্য একাধিকবার চেষ্টা চালায়।  সর্বশেষ গ ১৭ জুলাই চেয়ারম্যান দিদারুল আলমের নেতৃত্বে মহরম আলী সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।  এসময় কেয়ারটেকার আলতাফ মিয়া ও তার পরিবারের সদস্যদের মারধর করে অলিখিত স্ট্যাম্পে জোর পুর্বক স্বাক্ষর নেন।  ঘটনার সময় চেয়ারম্যান দিদার আলতাফকে প্রবাসীর  জায়গা ও বাড়ী ছেড়ে চলে যেতে হুমকি দেন। এ ছাড়া প্রবাসীর বাড়ীর  বিভিন্ন ধরনের গাছপালা ও স্থাপনাসহ সীমানা বেড়া ভেঙ্গে দেয়া হয়। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ আলতাফ মিয়ার।
কেয়ারটেকার আলতাফ মামলার আরজিতে আরো উল্লেখ করেন স্থানীয় মহরম আলী দিদার চেয়ারম্যানের নিজস্ব লোক।  অপরদিকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আবু তালেব চৌধুরী ও আলতাফ দিদারের পক্ষে কাজ না করায় তাদের উপর ক্ষুব্ধ ছিলেন দিদার।  প্রবাসী আবু তালেব মধ্যপ্রাচ্যে থাকার সুযোগে মহরম তালেবের জায়গাটি জবর দখলের পাঁয়তারা করে। এজন্য চেয়ারম্যান কে কৌশলে তালেব ও আলতাফের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে মহরম। 

 মহরম আলী চেয়ারম্যানের নিজস্ব লোক হওয়ায় জায়গার মালিক প্রবাসী আবু তালেবের অনুপস্থিতির সুযোগে দলবল নিয়ে চেয়ারম্যান প্রভাব খাটিয়ে জায়গাটি দখল করিয়ে দেন। এ ঘটনায় এলকায় চরম আতংক বিরাজ করছে। আলতাফ মিঞা জানান চেয়ারম্যান জোর পূর্বক প্রভাব খাটিয়ে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নিজের দলবল নিয়ে জায়গাটি দখল করে মহরম আলীকে বুঝিয়ে দেন। এসময় প্রতিবাদ করায় আলতাফ ও তাঁর ছেলেসহ পরিবারের লোকজনকে মারধর করা হয়। পরে বিষয়টি নিয়ে থানায় মামলাকরতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও জানান তিনি। এ ছাড়া বিষয়টি নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে পরিবার পরিজনসহ এলাকা থেকে তাড়ানোর হুমকিও দেয়া হচ্ছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন কেয়ারটেকার আলতাফ। 

 এ ব্যাপারে মহরম আলীর সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আবু তালেবের ভাই আবু আহমদের কাছ থেকে বায়নাসুত্রে ক্রয় করেছেন তিনি। আদালতের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চেয়ারম্যানের সহায়তায় জায়গাটির দখল বুঝিয়ে নিয়েছেন তিনি। 
এ ব্যাপারে চেয়ারম্যান দিদারুল আলম বলেন, পুলিশের অনুরোধে তিনি জায়গাটি মহরম আলীকে দখল বুঝিয়ে দিয়েছেন। তবে মারধরের বিষয়টি অস্বিকার করেন তিনি। 
 

রিটেলেড নিউজ

আলীকদমে বাড়ছে মাদকের বিস্তার, ঝুঁকিতে যুবসমাজ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি, মাদক কারবারিদের নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন!

আলীকদমে বাড়ছে মাদকের বিস্তার, ঝুঁকিতে যুবসমাজ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি, মাদক কারবারিদের নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন!

স্টাফ রিপোর্টার : : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের আলীকদম উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনকভাব...বিস্তারিত


পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর