শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৫:০৮ পিএম, ২০২২-০৬-১৪
বাঁশখালীতে র্যাব-৭ ধর্ষণ মামলার আসামি মুহাম্মদ এহসান (৫০) কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।
সোমবার (১৩ জুন) রাত ২.৩০ টায় উপজেলার চাম্বল ইউনিয়নের বসতঘরে গ্রেফতার করেছে ।এ সময় ১টি ওয়ান শুটার গান, ২টি রামদা এবং ২টি ছোড়া পাওয়া। গ্রেফতার মুহাম্মদ এহসান উপজেলার চাম্বল ইউনিয়নের মৃত আব্দুল মোতালেবের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় দুস্কৃতিকারী নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে চাম্বল এলাকায় মুহাম্মদ এহসানের বসতঘরে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি বসতবাড়ীতে থাকা কাঠের আলমারি হতে নিজের হাতে বের করে দেওয়া ১টি ওয়ান শুটার গান, ২টি রামদা এবং ২টি ছোড়া ।
স্থানীয় অভিযোগ,গ্রেফতারকৃত আসামী নিজ এলাকার একজন কুখ্যাত অপরাধী। সে তার সহযোগীদের নিয়ে চাম্বল এলাকায় অবৈধভাবে ছোট ছোট পাহাড় কাটার সঙ্গে জড়িত ছিল। এলাকার জনগণ তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পেত না।
এ ছাড়া সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইন ২টি এবং নারী ও শিশু নির্যাতন অপরাধ সংক্রান্ত মামলা পাওয়া যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন জানান, এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited