শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৫:২৩ পিএম, ২০২৪-১২-০২
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লা ডিসেম্বর (রবিবার) রাতে ৩০০ (তিনশত) বোতল ভারতীয় ফেনসিডিলসহ ০১ জন'কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বারইয়ারহাট পৌর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বারইয়ারহাট হতে রামগড়গামী সড়কের অলংকার মোড়ে পাকা রাস্তার উপর হতে রেজিষ্ট্রেশন নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা (যাহার ইঞ্জিন নং: AZZWLM16083, চেসিস নং: MD2A27AY7LWM11757) হতে ৩০০ (তিনশত) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারপূর্বক মোঃ আক্তার হোসেন (২২) নামের একজন'কে পুলিশ গ্রেফতার করে হেফাজতে নেয়। সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছত্তরুয়া গ্রামের মোঃ মোস্তফা কামালের ছেলে। এছাড়া ঘটনাস্থল থেকে ইউসুফ (২২) নামের অপর একজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। সেও একই এলাকার মোঃ আলমের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য তিন লক্ষ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করে সোমবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited