শিরোনাম
ঢাকা অফিস : | ০৭:০১ পিএম, ২০২৬-০৮-১২
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ চায় সরকার। এ জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।
বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিল্পমন্ত্রী বলেন, ইউএস বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।
প্রতিনিধি দলে ভিসা, মাস্টারকার্ডসহ কৃষি ও বিভিন্ন খাতে কাজ করা মার্কিন কোম্পানির প্রতিনিধিরা ছিলেন। তাদের অনেক কোম্পানি দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা করছে।
বৈঠকে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে মার্কিন কোম্পানিগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী দিনের ট্রেড পলিসি, এক্সপোর্ট পলিসি, ডিজিটাল ইকোনমি ও ই-কমার্স নিয়েও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশ কোন কোন খাতে গুরুত্ব দেবে, সে বিষয়েও তারা জানতে চেয়েছেন।
শিল্পমন্ত্রী বলেন, জুট, লেদার, শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং খাতে রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে। এসব খাতকে মাল্টি-বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো আগামী মাসে প্রকাশ্যে ঘোষণা করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই আলোচনা শুরু হবে।
মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে চায়, তার জন্য প্রচুর বিনিয়োগ দরকার। সেই বিনিয়োগের সহযাত্রী হতে ইউএস কোম্পানিগুলো আগ্রহী। তারা বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও সরকারের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, সরকারের নীতিগুলো বিনিয়োগ ও ব্যবসাবান্ধব। আগামী দিনে টেকসই ৮ শতাংশ রিয়েল জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন। সেই বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা, ব্যবসাবান্ধব নীতি গ্রহণ এবং ব্যাংকিং খাতে প্রয়োজনীয় উদারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে আইটি কোম্পানি ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল ও পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ আরও সহজ হবে।
কৃষি খাতের অনাবিষ্কৃত সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ট্রেড লাইসেন্সের জটিলতা প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, আগামী দিনে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও ফি অনলাইনে জমা দিয়ে সেখান থেকেই ট্রেড লাইসেন্স ডাউনলোড করা যাবে। এজন্য সংশ্লিষ্ট অফিসে গিয়ে সময় নষ্ট করতে হবে না।
তিনি বলেন, বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো ট্রেড লাইসেন্স দিয়ে থাকে। ভবিষ্যতে একটি পোর্টালের মাধ্যমে দেশের সব এলাকার ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। এ নিয়ে কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই এর বাস্তব প্রতিফলন দেখা যাবে।
ব্যবসায়ীদের বিনিয়োগে বড় কোনো বাধা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বিষয়টি বাধার চেয়ে প্রক্রিয়া আরও সহজ করার। বিভিন্ন লাইসেন্স, পারমিট ও ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যেসব অপ্রয়োজনীয় ওভারল্যাপিং রয়েছে, সেগুলো চিহ্নিত করে সরিয়ে ফেলা হবে।
তিনি বলেন, ‘ইজ অব ডুয়িং বিজনেসে’ আমরা অনেক পিছিয়ে ছিলাম। ব্যবসা সহজীকরণের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যত বেশি সম্ভব অনুমোদন ও সেবাকে ডিজিটাল করা হবে, যাতে ব্যবসায়ীদের শারীরিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরে যেতে না হয়।
সরকার ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও কার্যকর করতে ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান শিল্পমন্ত্রী।
এ সময় সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : হাইওয়ে পুলিশ সর্বাধুনিক এআই (Artificial Intelligence- কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ‘অটো ফাইন সিস্টেম’ চা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : "রাসুল (সা.)-এর সীরাত যত বেশি চর্চা হবে, আমাদের হৃদয় তত বেশি আলোকিত হবে। ইসলাম আনুষ্ঠানিকতাসর্বস্ব ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশের পরিবেশ ও জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষাক্ত গ্যাসে আ...বিস্তারিত
ঢাকা অফিস : : গ্যাস সংকটের কারণে শিল্পকারখানায় যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের উত্তরাধিকার সূত্রে পাওয়া স...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের ভর্তি আব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited