শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২৫-০৬-০৩
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রবাসী আয় ও রপ্তানি স্থিতিশীল থাকায় এপ্রিল মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে ২৭.৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা বিনিময় হার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, ‘মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা জরুরি। আর তা নিশ্চিত করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখাও অপরিহার্য। আজ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আরো বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর বিষয়ে আমরা শুরু থেকেই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। বর্তমানে দেশের আমদানি নির্ভর মূল্যস্ফীতির প্রভাব কিছুটা কম। কারণ টাকা’র বিনিময় হার স্থিতিশীল এবং যেসব দেশ থেকে বাংলাদেশ পণ্য আমদানি করে সেসব দেশে মূল্যস্ফীতি তুলনামূলকভাবে কম। এই স্থিতিশীলতার কারণে আমরা চলতি বছরের ১৪ মে থেকে বাজারভিত্তিক বিনিময় হার চালু করতে সক্ষম হয়েছি।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited