চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে নতুন আক্রান্ত ৮২ জন, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার :    |    ১২:২৪ পিএম, ২০২০-০৯-০২

চট্টগ্রামে নতুন আক্রান্ত ৮২ জন, মৃত্যু ১

৮৪৭ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩ জন নগরের ও ১৯ জন হাটহাজারী উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭১৯২ জন।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ জনের ও উপজেলার ১৩ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৫ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৮২ জনের নমুনার মধ্যে নগরের ৫ ও উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৯০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের মধ্যে করোনা পাওয়া গেছে।
শেভরণে ৪৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।
উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৩ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর