চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে পৌর পরিষদের মুলতবি সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি :    |    ০৪:২০ পিএম, ২০২১-০৪-১০

বান্দরবানে পৌর পরিষদের মুলতবি সভা অনুষ্ঠিত

বান্দরবান পৌরসভার সভা কক্ষে আজ (১০ এপ্রিল) বান্দরবান পৌরসভা ২০২১ এর নির্বাচিত সকল ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীসহ ৭ম পৌর পরিষদের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তৌহিদুল ইসলাম সচিব বান্দরবান পৌরসভা ও সভাপতি বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, বান্দরবান পার্বত্য জেলা। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসলাম বেবী, মেয়র বান্দরবান পৌরসভা।

সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান ৭ম পৌর পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর এমেচিং মারমা, ৪,৫,৬ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর দিপিকা রানী তংচঙ্গ্যা, ৭,৮,৯নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর শাহানারা আক্তার শানু, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মং মং সিং,৬নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারুন সরদার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল হাসান বাচ্চু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম (রেজা), এতে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার বিভিন্ন শাখার শাখা প্রধান গন।

উক্ত সভায় বান্দরবান পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর এর সম্মতিক্রমে মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বান্দরবান পৌরসভার প্যানেল মেয়রের পদে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড এর নির্বাচিত কাউন্সিলর সৌরভ দাশ শেখর কে ১নং প্যানেল মেয়র, সংরক্ষিত ৭,৮,৯নং ওয়ার্ড এর মহিলা  কাউন্সিলর শাহানারা আক্তার শানু কে ২নং প্যানেল মেয়র,এবং ৫নং ওয়ার্ড কাউন্সিলর মং মং সিং কে ৩নং প্যানেল মেয়র হিসেবে নাম ঘোষনা করেন ।

মুলতবি সভায় উপস্থিত সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সম্মতি জ্ঞাপন করেন। নবনির্বাচিত প্যানেল মেয়রদের শুভেচ্ছা ও অভিবাধন জানান সভায় উপস্থিত সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ, নবনির্বাচিত প্যানেল মেয়রদের ফুল দিয়ে বরন করে নেন বান্দরবান পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসলাম বেবী মেয়র বান্দরবান পৌরসভা নবনির্বাচিত প্যানেল মেয়রদের অভিনন্দন জানান, প্যানেল মেয়র হিসেবে পৌরসভা এবং পৌরবাসির কাছে তাদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দদের সাধুবাদ জানান,সামনের দিনগুলোতে পৌরসভার সার্বিক উন্নয়নে সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দের মাঝে সমন্যয় রেখে পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় নব নির্বাচিত প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর ধন্যবাদ জানান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীকে, তাকে প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য। তিনি আরো বলেন বিগত সময়েও তিনি পৌরবাসির আস্থা অর্জন করেছেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন ভবিষ্যতেও তার এই চেষ্টা অব্যাহত থাকবে। তিনি পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন পৌরসভা পৌরবাসির জন্য এখানে যারা যে দায়িত্বে নিয়োজিত আছেন তাদের সবাইকে আরো নিবেদিত প্রান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে তাহলেই মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর নেতৃত্বে আধুনিক পৌরসভা গড়ে তোলা সম্ভব।

এরপর পর্যায় ক্রমে সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ পৌরসভার বর্তমান সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে সভার সভাপতি উপস্থিত সকলের অনুমতি নিয়ে ৭ম পৌর পরিষধের মুলতবি সভার সমাপ্তি ঘোষণা করেন। 


 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর