শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১২ পিএম, ২০২৫-১২-০১
নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও অন্তত ৫০টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল পৌনে ১০টা। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে ফ্যাক্টরি এলাকা। ফ্যাক্টরিতে আগুন লেগেছে—এমন আশঙ্কায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকসহ আশপাশের মানুষের মধ্যে। পরে জানা যায়, আগুন লেগেছে পাশের বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয় পৌঁনে এক ঘণ্টার চেষ্টায়।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার চক্রশো কানন আবাসিকের পিছনের একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারদিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকায় কেডিএস ফ্যাক্টরি এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা সাব্বির বলেন, ‘কেডিএস ফ্যাক্টরির পেছনের একটি বস্তিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা সবাই কেডিএসে আগুন লেগেছে ভেবে নেভাতে ছুটে যাই। কারণ সেখানে আগুন লাগলে পুরো এলাকায় ভয়াবহ ক্ষতি হতো। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, ‘সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পাই। অক্সিজেন এলাকার একটি বস্তিতে আগুন লাগে। আমাদের পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। কেউ আহত হয়নি। কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited