চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি :    |    ০২:৫৪ পিএম, ২০২৬-০২-২২

সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উত্তর বাজালিয়া গ্রামের আবু বক্কর মেম্বারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা ওই এলাকার আবু বোরহান মো. জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে। সে সাতকানিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। জয়িতার খালা রুনু আরা চৌধুরী বাংলানিউজকে বলেন, জয়িতার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এ নিয়ে ২০১৮ সাল থেকে মামলা চলছে। দুই মাস আগে মায়ের কাছ থেকে জয়িতাকে বাবা নিয়ে যান। সেখানে সৎ মা ও বাবার পক্ষ থেকে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। মৃত্যুর আগে লেখা জয়িতার একটি ডায়েরিতে এসব বিষয়ে বর্ণনা রয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, জয়িতা আত্মহত্যা করেছে বলে তাদের জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখানো হলেও বিষয়টি নিয়ে তাদের সন্দেহ রয়েছে। জয়িতার হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের সন্দেহ হচ্ছে। যদি হত্যা না হয়ে থাকে, তবে সৎ মা-বাবার মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই সে আত্মহত্যা করেছে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু-তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রোববার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রিটেলেড নিউজ

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত


চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত


চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

নিজস্ব প্রতিবেদক :  এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত


ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত


নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত


রাউজানে বিএনপির প্রার্থী গোলাম আকবর খন্দকার

রাউজানে বিএনপির প্রার্থী গোলাম আকবর খন্দকার

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামে আরও একটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর