শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৫:৩৩ পিএম, ২০২১-০৪-২০
লোহাগাড়ায় ঠিকাদারের শ্রমিকদের টিনের ছাউনির বাসা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে আজহার উদ্দিন (৪২) নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি একই উপজেলার আধুনগর সর্দারনি পাড়ার সদা শেখের ছেলে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত আজহার উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী মো. সাইফুল। তিনি জানান, আধুনগরে রেলওয়ের ব্রিজে পাইল ভাঙার কাজ করছিলাম আমরা। আমাদের কন্ট্রাক্টরের অধীনে শ্রমিকরা সাইটে টিনের ছাউনির বাসায় থাকি। সেই বাসা যাতে কালবৈশাখী ঝড়ে উড়ে না যায় সে জন্য রশি দিয়ে বেঁধে রাখছিলেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, লোহাগাড়া থেকে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর অবস্থায় একজন শ্রমিককে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited