শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:১০ পিএম, ২০২২-০৭-১৯
ইউক্রেনের প্রভাবশালী নিরাপত্তা বাহিনী স্টেট সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) প্রধান ইভান বাকানভকে রোববার রাতে এক নির্বাহী আদেশের মাধ্যমে বহিস্কার করেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
ইভান বাকানভ ছিলেন জেলেনস্কির ছোটকালের বন্ধু এবং খুব কাছের লোক। তবে গুরুত্বপূর্ণ এ নিরাপত্তা বাহিনীটিতে রাশিয়ার গুপ্তচরদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণে বাহিনীর প্রধান ইভান বাকানভকে সরিয়ে দেওয়া হয়।
আর তার জায়গায় এসবিইউ-এর নতুন প্রধান হিসেবে ভাসেল মালিয়ুককে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ভাসেল মালিয়ুক একজন অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা এবং দুর্নীতি বিরোধী ব্যক্তি হিসেবে পরিচিত। তাকে বাহিনীটির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩৯ বছর বয়সী ভাসেল মালিয়ুক এর আগে এসবিইউ-এর ডেপুটি প্রধান হিসেবে ছিলেন। ২০২০ সাল থেকে তিনি এ পদে আছেন। তিনি এসবিইউর দুর্নীতি ও অপরাধ বিষয়ক শাখার প্রধানের দায়িত্বও পালন করেন।
রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে এসবিইউর প্রধানকে ছাড়াও ইউক্রেনের প্রধান কৌঁসুলিকেও বরখাস্ত করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার রাতে এক নির্বাহী আদেশের মাধ্যমে তাদের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার বিষয়টি জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited