চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

‘ষড়যন্ত্র সফল হয়নি, এগিয়ে যাবেন চট্টগ্রামের জেলা প্রশাসক’

স্টাফ রিপোর্টার :    |    ০৫:১১ পিএম, ২০২২-০৯-২৯

‘ষড়যন্ত্র সফল হয়নি, এগিয়ে যাবেন চট্টগ্রামের জেলা প্রশাসক’

উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেছেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হয়নি, এগিয়ে যাবেন চট্টগ্রামের জেলা প্রশাসক। স্বার্থান্বেষী মহল এবং চিহ্নিত ভূমিদস্যুদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসকের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে স্বার্থান্বেষী মহল এবং চিহ্নিত ভূমিদস্যু কর্তৃক মিথ্যা প্রচারণা ছড়ানোর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রামবাসীর স্বার্থে জেলা প্রশাসক মমিনুর রহমানের নানা সাহসী পদক্ষেপের কারণে সংঘবদ্ধ একটি প্রভাবশালী ও ভূমিদস্যু এবং বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত চক্র তাঁর প্রতি রুষ্ট।  

‘দায়িত্ব পালনকালীন সময়ে চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনগণের স্বার্থ রক্ষা, রাষ্ট্রের পক্ষে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় নিজেদের স্বার্থ হাসিলে ব্যর্থ গোষ্ঠী জেলা প্রশাসক মমিনুর রহমানকে চট্টগ্রাম থেকে সরিয়ে দিতে চায়’। তাঁকে চট্টগ্রাম থেকে বদলি করা হলে চট্টগ্রামবাসীর স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিলের পর মূলত মুসলিম ধর্মীয় বিধান মেনে মোনাজাতে শামিল হয়েছিলেন জেলা প্রশাসক এবং তৎকালীন রিটার্নিং কর্মকর্তা মমিনুর রহমান। মোনাজাত পরিচালনাকারীর বক্তব্যের সঙ্গে জেলা প্রশাসক কোনভাবে সম্পৃক্ত নন। প্রকৃতপক্ষে চট্টগ্রামের জঙ্গল ছলিমপুর ও জঙ্গল লতিফপুর এলাকায় অবৈধভাবে জমি বিক্রয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সিন্ডিকেটের অর্থায়নে এবং একটি পেশাজীবী সংগঠনের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হয়েছে। জঙ্গল ছলিমপুরের ভূমিদস্যুতার বিরুদ্ধে জেলা প্রশাসকের অবস্থান, কোর্ট বিল্ডিং সুরক্ষা, ভূমি অধিগ্রহণে দালাল চক্রকে শক্ত হাতে দমনে ডিসি’র ভূমিকা- এই তিনটি বিষয় স্বার্থান্বেষী মহল, যারা নিজের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়েছেন তারা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের নাটক মঞ্চায়নে ব্যস্ত।

চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানের বিভিন্ন কল্যাণমূলক কাজে চট্টগ্রামবাসী উপকৃত হলেও কুচক্রীমহলের স্বার্থে ব্যাঘাত ঘটেছে। তাই তারা তাঁকে চট্টগ্রাম জেলা প্রশাসক পদ থেকে সরিয়ে দিতে কিংবা বদলি করার মানসে পরিকল্পনা করে যাচ্ছে। আমরা জনপ্রতিনিধিরা এ ধরনের অপপ্রচার এবং চট্টগ্রামবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনপ্রকার হীনস্বার্থ চরিতার্থ করতে দিবো না। তাই প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানাচ্ছি, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সকল চক্রান্ত রুখে সুশাসন প্রতিষ্ঠা এবং শিষ্টের লালনে নজির সৃষ্টি করা জেলা প্রশাসক মমিনুর রহমানের প্রতি যেন ন্যায়বিচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর