শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:১০ পিএম, ২০২২-০১-৩১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ত্রয়োদশ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাসের দারুণ ইনিংসের পর শেষদিকে এসে ফাফ ডু প্লেসি ও ক্যামেরুন ডেলপোর্টের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৩ রানের সংগ্রহ পায় ইমরুল কায়েসের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার (৩১ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ওপেনার লিটন দাস। তবে অপরপ্রান্তে থাকা মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ওভারেই নাসুম আহমেদের শিকার হয়ে ১ রানে সাজঘরে ফিরেন। এরপর লিটনকে সঙ্গ দেন ডু প্লেসি। ৫৫ বলে ৮০ রানের দুর্দান্ত জুটি গড়েন এ দুই ব্যাটার। একাদশ ওভারে নাসুমের বলে উইকেট হারান লিটন। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
লিটনের বিদায়ের পর ব্যাট হাতে থিতু হতে পারেননি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে বোল্ড হয়ে ১ রানে বিদায় নেন তিনি। এরপর ডু প্লেসিকে সঙ্গ দিয়ে দারুণ এক জুটি গড়েন ক্যামেরুন ডেলপোর্ট। শেষ ওভারে বিধ্বংসী ব্যাট করে ২৩ রান নিয়ে দলকে ১৮৩ রানের বড় সংগ্রহ এনে দেন প্রোটিয়া এই ব্যাটার। ৪ চার ও ৩ ছয়ে ২৩ বলে ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। অপরপ্রান্তে ৮ চার ও ৩ ছয়ে ৫৫ বলে ৮৩ রান নিয়ে অপরাজিত থাকে ডু প্লেসি।
চট্টগ্রামের হয়ে দুইটি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। বাকি উইকেটটি পান বেনি হাওয়েল।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited