চট্টগ্রাম   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ডুয়েল গেজে নতুন গতি পাবে দক্ষিণ চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪০ পিএম, ২০২৬-০৮-২৪

ডুয়েল গেজে নতুন গতি পাবে দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের রেল যোগাযোগ আরও গতিশীল করতে চট্টগ্রাম-দোহাজারী রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 
৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর হলে একই লাইনে মিটারগেজ ও ব্রডগেজ ট্রেন চলাচল করতে পারবে।
এতে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে শিল্প, বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ শুধু রেল যোগাযোগের সক্ষমতা বাড়াবে না, দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।
চট্টগ্রাম বন্দরের পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত পরিবহনের সুযোগ তৈরি হওয়ায় শিল্প ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি সড়কপথের ওপরও চাপ কমবে।
তবে স্থানীয় বাসিন্দারা প্রকল্প বাস্তবায়নের সময় ভূমি অধিগ্রহণ, জলাবদ্ধতা, শব্দদূষণ ও স্থানীয় মানুষের যাতায়াতের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানিয়েছেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ডুয়েল গেজে রূপান্তরের পাশাপাশি প্রকল্পের আওতায় বিদ্যমান সেতু, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, স্টেশন, প্ল্যাটফর্ম, লুপ লাইন, লেভেল ক্রসিং, সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামোও উন্নত করা হবে।
পরিবেশ বিশেষজ্ঞ মো. গিয়াস উদ্দিন বলেন, নির্মাণকাজের সময় পরিবেশগত প্রভাব কমাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হবে। ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে শব্দের গ্রহণযোগ্য মাত্রা বজায় রাখা হবে। প্রয়োজন ছাড়া উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রপাতি ব্যবহার করা হবে না। কোনো গাছ কাটার প্রয়োজন হলে প্রতিটির বিপরীতে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
পরিবেশ সচেতন ব্যক্তিরা বৃক্ষনিধন, বায়ু ও শব্দদূষণ এবং জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব কমাতে কার্যকর পরিবেশ ব্যবস্থাপনা ও নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন।
ভূমি অধিগ্রহণের বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রচলিত আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়া হবে। জমি, স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান, গাছপালা ও ফসলের ক্ষতিও বিবেচনায় নেওয়া হবে। প্রকল্প এলাকায় স্থানীয়দের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি (জিআরসি) গঠন করা হবে। এতে বাংলাদেশ রেলওয়ে, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা থাকবেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ডুয়েল গেজে রূপান্তরের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ ও গতিশীল হবে। ডুয়েল গেজ চালু হলে দক্ষিণ চট্টগ্রামে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটবে। চট্টগ্রাম বন্দরনির্ভর শিল্প ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং কমবে পরিবহন ব্যয়। পাশাপাশি সড়কপথের ওপর চাপ কমিয়ে পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা সম্ভব হবে।
প্রকল্প পরিচালক মো. আসাদুল হক বলেন, চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তর হলে দেশের রেল যোগাযোগের সক্ষমতা বাড়বে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও কার্যকর হবে।
তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের শিল্প, কৃষি, পর্যটন ও বাণিজ্যে এ প্রকল্প নতুন সম্ভাবনার দ্বার খুলবে। তবে উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় জনগণের মতামত ও উদ্বেগ বিবেচনায় নিয়ে চূড়ান্ত ইআইএ প্রতিবেদন তৈরি করা হবে।

রিটেলেড নিউজ

ডেভিলহান্ট অভিযানে আওয়ামীলীগ যুবলীগের ৬ জন গ্রেপ্তার 

ডেভিলহান্ট অভিযানে আওয়ামীলীগ যুবলীগের ৬ জন গ্রেপ্তার 

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিলহান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের ৬ জন গà§...বিস্তারিত


বোয়ালখালীতে সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

বোয়ালখালীতে সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে সাপের কামড়ে আব্দুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশুর ...বিস্তারিত


কালুরঘাট ব্রিজ এলাকায় অবৈধ বালু জব্দ, প্রকাশ্য নিলামে বিক্রি ১ লাখ ৫০ হাজার টাকায়

কালুরঘাট ব্রিজ এলাকায় অবৈধ বালু জব্দ, প্রকাশ্য নিলামে বিক্রি ১ লাখ ৫০ হাজার টাকায়

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ এলাকায় অবৈধভাবে ডাম্পিং করে রাখা বালু জব্দ করে প্রà...বিস্তারিত


তৃতীয় ধাপে রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণ

তৃতীয় ধাপে রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদ  নির্বাচনের পাঁচ ধাপের সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্à¦...বিস্তারিত


টানা ৫ দিনের বৃষ্টির কারনে বেকায়দায় পড়েছে গুমাই বিলের শতাধিক কৃষক

টানা ৫ দিনের বৃষ্টির কারনে বেকায়দায় পড়েছে গুমাই বিলের শতাধিক কৃষক

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শস্যভান্ডারখ্যাত গুমাই বিলে বর্তমানে পাকা আমন ধান কাটার ভরা মৌসুম চললেà¦...বিস্তারিত


ডেঙ্গু মোকাবিলায় পাহাড়ের ১০ উপজেলায় ২১০০ পরীক্ষার কিট দিল রাঙামাটি জেলা পরিষদ

ডেঙ্গু মোকাবিলায় পাহাড়ের ১০ উপজেলায় ২১০০ পরীক্ষার কিট দিল রাঙামাটি জেলা পরিষদ

আলমগীর মানিক, রাঙামাটি : ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা ও আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাঙামাটির à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর