শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৫:০৬ পিএম, ২০২৬-১১-১০
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতবাড়ি ও চারটি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বসতবাড়ি ও চারটি দোকান পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার পর হোটেল-মোটেল জোনের ওই এলাকায় অবস্থানরত পর্যটক ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে তারা নিজ নিজ জায়গায় ফিরে যান।
এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
কর্ণফুলী প্রতিনিধি :: : চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাà¦...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবা...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় পিএবি সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেত...বিস্তারিত
চবি প্রতিনিধি : : বোয়ালখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন ডি এন্ড সি নামক এক ইটভাটাকে অর্ধলাখ টাকা জরিমানা ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সিএনজà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited