শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ১০:০৪ পিএম, ২০২১-০২-০২
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহিরা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১,৩০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। সােমবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় তাকে আটকের বিষয়টি র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহিরা দোভাষীর বাজার এলাকায় কামরুজ্জামানের হার্ডওয়্যার এর দোকানের সামনে পোঁছামাত্রই দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ আলাউদ্দিন (২৭), পিতা- মৃত মোজাহার মিয়া, সাং- পশ্চিম রায়পুর, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে আটক করে। আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে দোকানের মেঝের মাটির নিচ হতে সুরক্ষিত অবস্থায় ১,৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ কোটি ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে সাগর পথ ব্যবহার করে ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান বাংলাদেশে আনয়ন করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited