শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৩৯ পিএম, ২০২৫-০৭-৩০
এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ:
বুধবার, সকাল ১০ ঘটিকায় আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বিজ্ঞান মেলা ২০২৫। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, অধিনায়ক ৩১ বীর ও জোন কমান্ডার, আলীকদম জোন এবং কো-অপ্ট সদস্য, পরিচালনা পর্ষদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেজর খন্দকার মোশতাক আহমেদ, এইসি, অধ্যক্ষ, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
মেলায় শিক্ষার্থীরা রোবটিক্স, পরিবেশ, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি এবং জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি মডেল ও প্রকল্প প্রদর্শন করে। অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপনা ও উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করেন।
এই আয়োজন শুধু একটি প্রদর্শনী ছিল না, বরং ছিল শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রতিভা বিকাশের এক উজ্জ্বল সুযোগ। দিনব্যাপী এই মেলাটি ছিল প্রাণবন্ত, শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক, যা নিঃসন্দেহে আগামী দিনের বিজ্ঞানী ও উদ্ভাবকদের পথচলায় উৎসাহ যোগাবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited