শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৮:১২ পিএম, ২০২২-০৬-১৪
স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও মৃত বীর মুক্তিযুদ্ধা হরিরঞ্জনের স্ত্রী ও তার ছেলে মেয়ে নিয়ে গৃহহীনভাবে কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজারবিঘা ৬ নং ওয়ার্ড় হিন্দু পাড়ার গৃৃহহীন মৃত মুক্তিযুদ্ধা হরিরঞ্জনের স্ত্রী তার ৩মেয়ে ১ছেলে নিয়ে মানবেতর জীবন যাপন করছে। নিজের কোন বাড়ী না থাকায় অন্যজনের পরিত্যাক্ত মাটির বাড়িতে বসবাস করে আসছিল । এতদিন থাকতে দিলেও এখন ঐ বাড়িতে আর থাকতে দিচ্ছে না বাড়ির মালিক। ফলে তারা গৃহহীন হয়ে পড়ে, ৫ জন সদস্য নিয়ে অসহায়হীনভাবে দিন কাটাচ্ছে পরিবারটি।
মুক্তিযোদ্ধা হরিরঞ্জনের নিজস্ব কোন জায়গা ও বাড়ি নেই। কারণ তার নিজ বাড়ি ছিল কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে। যুদ্ধের আগে দ্বীপের ভাঙ্গনে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজারবিঘা ৬ নং ওয়ার্ডের হিন্দু পাড়ায় ২ ভাই এসে সামান্য জায়গা তার ভাই কৃষ্ণপদের নামে ক্রয় করে বাড়ি করে বসতি স্থাপন করে। কিন্তুু দুই ভাই একসাথে থাকলেও পরবর্তীতে বিয়ে করার পর সংসার প্রসারিত হওয়ার কারণে হরিরঞ্জনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল।
মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, মৃত হরিরঞ্জন একজন সাহসী যোদ্ধা ছিলেন। ভারি অস্ত্রগুলো ওনি চালাতেন। সরকার অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত যে ঘর দিচ্ছে তার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তুু তাদের নিজ খতিয়ানভুক্ত কোন জায়গা জমিন না থাকায় তা সম্ভব হচ্ছে না। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তাই আমি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
মুক্তিযোদ্ধা হিসাবে চাই অসহায় মৃত হরিরঞ্জনের পরিবার একটু মাথা গুজার ঠায় হউক। হরিরঞ্জন ২০০২ সালে মৃত্যু বরণ করার পর তার এক স্ত্রী, তিন কন্যা, এক ছেলে রেখে যান। ছেলেটিও হাবাগোবা শারিরীকভাবে অসুস্থ। দৈনিক কাজ কর্ম তেমন করতে পারে না। মৃত মুক্তিযুদ্ধা হরিরঞ্জনের স্ত্রী বাসনা জানান, আমার স্বামী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কিন্তুু আমাদের থাকার স্থায়ী কোন জায়গা ও ঘর নাই। যাযাবরের মতো দিন যাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধা দের জন্য মাসিক ভাতা দিয়েছেন, তা না হলে হয়তো আমাদেরকে অনাহারে থাকতে হতো। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে ছেলেটিকে বিয়ে করিয়েছি। তিন মেয়ের মধ্যে দুইটি মেয়েকে লোন নিয়ে বিয়ে দিলেও একটি এখনো অবিবাহিত। তিন লক্ষ টাকা ব্যাংক লোন, মাসিক ভাতা বিশ হাজার টাকার মধ্যে ৬৩০০ টাকা কিস্তির টাকা পরিশোধ করে ১৩৭০০ টাকা পাই। তা দিয়ে কোন রকম সংসার চালাই। আমাদেরকে একটি জায়গা সহ বাড়ি দিতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছি।
এ বিষয়ে আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছকে জানালে তিনি বলেন, মৃত মুক্তিযোদ্ধা হরিরঞ্জনের স্ত্রী বাসনা ঘরের বিষয়ে আমাকে জানালে তাদের আশ্রয় প্রকল্প থেকে ঘরের ব্যবস্থা করে দিব জানালে তিনি আশ্রয় প্রকল্পে ঘর নিতে অনিচ্ছা পোষণ করে। অনিচ্ছা পোষণ সর্ম্পকে তিনি বলেন প্রায় ৪ যুগের ও বেশি সময় পর্যন্ত আমরা হিন্দু পাড়ায় আছি, সবার সাথে একটা আত্মার সম্পর্ক বন্ধন হয়ে গেছে। অতদূরে আমার যাওয়ার ইচ্ছে করে না। আমাকে পারলে আমার হিন্দু পাড়ার আশেপাশে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হউক। কিন্তুু পরিতাপের বিষয় এখনো অনেক প্রকৃত বীর সেনারা অবহেলিত অবস্থায় আছে। অনেকে আছে সম্মুখ রনাঙ্গনে যুদ্ধ করেছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, তাদের বিষয়ে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে জেনেছি। যদি তাদের নিজস্ব কোন জায়গা না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রালয়ে লিখিত আকারে জানাব। মন্ত্রালয় যদি খাস জায়গা বন্দোবস্ত করে বাড়ি নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেয় তাদের বাড়ি নির্মাণ করে দিব।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited