চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৩ পিএম, ২০২৫-১২-২৭

চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত

সনাতন ধর্ম সম্মেলনে মেয়র ডা. শাহাদাত হোসেন
টেকসই উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে একটি শক্তিশালী নগর সরকার (সিটি গভর্নমেন্ট) প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র মহাশ্মশান মন্দিরে শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৯তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সনাতন ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন জানান, তার লক্ষ্য চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যবান নগরীতে রূপান্তর করা। একই সঙ্গে সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ নগরী গড়ে তুলতে চান তিনি।
মেয়র বলেন, লন্ডন কিংবা কানাডার মতো উন্নত নগরগুলোতে শক্তিশালী সিটি গভর্নেন্স রয়েছে। টেকসই ও পরিকল্পিত নগর উন্নয়নের জন্য এমন নগর সরকার অপরিহার্য। বর্তমানে চসিকের কাছে পূর্ণাঙ্গ নগর সরকারের মতো ক্ষমতা ও কর্তৃত্ব নেই। তবে সীমাবদ্ধতার মধ্যেও শহরের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, মানুষের প্রতি মানবিক হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ম যার যার, মানবিকতা সবার। আগে মহাশ্মশানে খোলা রোদে দাহকার্য করতে হতো, বর্তমানে শেড নির্মাণের মাধ্যমে পরিবেশ উন্নত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি একজন বাস্তববাদী মানুষ; কথায় নয়, কাজে বিশ্বাস করি। সীমিত সময়ের মধ্যেও নিরপেক্ষভাবে মূল্যায়ন করলে দেখা যাবে, আমি আন্তরিকতার সঙ্গে শহরের জন্য কাজ করেছি এবং আগামীতেও করে যেতে চাই।
অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান, সাবেক কমিশনার ইসমাইল বালি, আনোয়ার হোসেন লিপুসহ পরিষদের নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে সাধু-সন্ন্যাসীরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে ২৬ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী পার্বতী সুহৃদ মাতার তিরোধান দিবস উপলক্ষে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর