শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৪:৪৫ পিএম, ২০২১-০৩-২৫
সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মো. আবুল হাসেম (৫০) নামের ওই ব্যক্তি উপজেলার কুমিরা এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে ছোট কুমিরার গুল আহম্মদ জুট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম বলেন, সকালে ছোট কুমিরা এলাকায় হাসেম মাছ বিক্রি করছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited