শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৮ পিএম, ২০২৬-০৪-২০
নগরের কোতোয়ালী থানার যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন। মো. নাজিম উদ্দিন(৫০), পটিয়া থানার তেকাটা গ্রামের মৃত খায়ের আহম্মেদের ছেলে। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ বাংলানিউজকে বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল আপিলের শর্তে আসামিকে জামিন দিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ২০০৪ সালে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। অভিযোগে বলা হয়, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম উদ্দিন। এ টাকা আনতে চাপ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ২০২০ সালের মার্চ ও জুন মাসে একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটে। সর্বশেষ ২০২০ সালের ১৪ জুন সন্ধ্যায় টাকা না দেওয়ায় মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। এ সময় সন্তানসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর আদালতে মামলা দায়ের আবেদন করা হলে নগরের কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করার আদেশ দেন ।২০২০ সালের ১৭ আগস্ট থানায় মামলা রেকর্ড করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited