চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গুয়েতেমালাকে ২ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:৩১ পিএম, ২০২১-০৩-০৩

গুয়েতেমালাকে ২ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান ভারতের

করোনা ভাইরাসের দুই লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেই।

গুয়েতেমালাকে দেওয়া কোভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। টুইটারে স্প্যানিশ ভাষায় লেখা এক পোস্টে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো বলেন, ‘মহানুভবতার সঙ্গে দুই লাখ ডোজ ভ্যাকসিন অনুদান করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। এটি যা আমাদের জীবন বাঁচাতে এবং সম্মুখসারির স্বাস্থ্যসেবাকর্মীদের ভ্যাকসিন দিতে সহায়তা করবে। ’ ওই পোস্টে ‘ধন্যবাদ ভারত’ লেখা একটি ছবিও শেয়ার করেন তিনি।

আলেজান্দ্রো আরও বলেন, ‘আন্তর্জাতিক সরবরাহকারীদের মাধ্যমে ভ্যাকসিন পেতে আমরা যে সমস্যার মধ্য দিয়ে গেছি, তা জেনে ভ্যাকসিনগুলো অনুদান করায় ভারতের সরকার এবং জনগণকে ধন্যবাদ জানাতে চাই আমি। ’

তাৎক্ষণিকভাবে ভারতের দুই লাখ ডোজ ভ্যাকসিন অনুদানের বিষয়টি গুয়েতেমালার জন্য দারুণ চমকের ছিল। এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন দেশে ৩ কোটি ৬১ লাখেরও বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে ভারত। আগামী দিনগুলোতেও ভ্যাকসিন সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

উল্লেখ্য, যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করে কোভিশিল্ড নামে সরবরাহ করছে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর