শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৬:৪৬ পিএম, ২০২৫-০১-০৮
চট্টগ্রাম আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য করেছেন শহরের বসবাসরত একজন সাংবাদিক কে। এই নিয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউএনও তাহমিনা আক্তার রহস্যজনকভাবে এই কাজ করেছে বলে জানান স্থানীয় সংবাদকর্মীরা। গত ২৪শে ডিসেম্বর উপজেলা ইউএনওর ভেরিফাই ফেইজ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারা চট্টগ্রাম থেকে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠনের লক্ষ্যে আবেদন ও জীবনবৃত্তান্ত আহবান করেন। এতে ক্রীড়া সাংবাদিক এর প্রেস কার্ড, ক্রীড়া সম্পৃক্ত কাজের প্রমাণক, ক্রীড়া সম্পৃক্ত বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এর সাথে জড়িত থাকার প্রমাণক ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র চেয়ে স্মারক নং ০৫.২০.১৫০৪.০০০.০৪.০২১.২৪.২১৪২ একটি আবেদন আহবান করেন। এতে তিন জন সাংবাদিক অংশ গ্রহণ করলে ইউএনও স্থানীয়দের বাদ দিয়ে চট্টগ্রাম শহরে বসবাসরত একটি জাতীয় পত্রিকার র্স্টাফ রিপোর্টার কে ক্রীড়া সাংবাদিক হিসেবে সদস্য করেছেন বলে গুঞ্জন শুনা যাচ্ছে। এতে কর্মরত সাংবাদিকদের মাঝে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রতিক্রিয়া। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান স্থানীয় সাংবাদিকরা। উল্লেখ্য বর্তমান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বোয়ালখালী কর্মরত অবস্থায় স্থানীয় সাংবাদিকদের সাথে সমস্যা সৃষ্টি করে আসছিল বলে প্রমাণ রয়েছে। আনোয়ারা একাধিক কর্মরত সাংবাদিক জানান, যাকে ক্রীড়া কমিটির সদস্য করা হয়েছে তার কোন শিক্ষাগত যোগ্যতা নেই, তিনি নকল সার্টিফিকেট দিয়ে আবেদন করেছে বলে জানান। কর্মরত সাংবাদিকরা তার সার্টিফিকেট ভেরিফাই করার জন্য অনুরোধ জানান। আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি বলেন, অতি দ্রুত ইউএনও ক্রীড়া সংস্থার কমিটি স্থগিত না করলে তুমুল আন্দোলন গড়ে তুলা হবে বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, আমি ইতিমধ্যে সাংবাদিক একজনকে সদস্য করে ফেলছি এখন আমার করার কিছু নেই। তিনি আনোয়ারার কর্মরত সাংবাদিকদের কে কেনো ক্রীড়া কমিটির সদস্য করে নাই এমন প্রশ্নে তার কোন সদুত্তর দিতে পারে নাই। এব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন বলে জানান।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited