শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:০৫ পিএম, ২০২২-০১-১৯
৫০ রানে নেই ৬ উইকেট। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইয়ের ম্যাচে কেনিয়ার বিপক্ষে বেশ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেখান থেকে দলকে উদ্ধার করেন সালমা খাতুন আর রিতু মনি।
সপ্তম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন তারা। যা কিনা আবার টি-টোয়েন্টি ক্রিকেটে এই উইকেটে বিশ্বরেকর্ড।
এর আগের রেকর্ডটি ছিল তাঞ্জানিয়ার মনিকা পাসকাল আর নাসারা সাইদির। ২০১৯ সালে উগান্ডার বিপক্ষে ৭২ রানের জুটি গড়েছিলেন তারা।
কুয়ালালামপুরে আজ (বুধবার) সালমা আর রিতুর জুটিতে ভর করেই ৬ উইকেটে ১২৫ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী দল। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস। জবাব দিতে নেমে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ৪৫ রানেই গুটিয়ে যায় কেনিয়া। মাত্র ১২ রান দিয়ে ৫টি উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা। এটি আবার নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড।
এর আগের রেকর্ডটি ছিল পান্না ঘোষের। ২০১৮ সালে ইউট্রেখটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited