চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

জুলাই-আগস্ট গণহত্যা, তদন্ত প্রতিবেদনসহ আমু, কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

আমাদের ডেস্ক :    |    ০৬:৩৮ পিএম, ২০২৪-১২-০৪

জুলাই-আগস্ট গণহত্যা, তদন্ত প্রতিবেদনসহ আমু, কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে আগামী ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদনসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন রোধে নিউমার্কেট এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা এক মামলায় তাদের দুইজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে প্রাপ্ত অভিযোগসমূহ ট্রাইব্যুনালে তুলে ধরে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। সে আবেদন মঞ্জুর করে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করার আদেশ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত ১৯ জুলাই ১৪-দলের মুখপাত্রদের সাথে গণভবনে বৈঠক করে বিগত সরকার। সেখানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে দেখামাত্র গুলি করার নির্দেশের সিদ্ধান্ত নেয়া হয়।’

‘আমির হোসেন আমু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে সেই বৈঠকে উপস্থিত থেকে এইসব নির্দেশ দেন এবং পরবর্তীতে তার বাস্তবায়ন নিশ্চিত করেন। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই থেকে দেশে কারফিউসহ নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার ঘটনা ঘটে’, তিনি বলেন।

তিনি আরো বলেন, ‘২০ জুলাই থেকে ঢাকা-২ আসন এর সংসদ সদস্য কামরুল ইসলাম এর সংসদীয় আসনের অন্তর্গত নিউমার্কেট থানা এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালানো হয়, যার দায় তিনি চাইলেও এড়াতে পারেন না।’

প্রসিকিউটর তামিম বলেন, ‘কামরুল ও আমু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকাকালীন অবস্থায় দলীয় সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং দলীয় ক্যাডার বাহিনী দিয়ে নিধনযজ্ঞ চালায়, যার সুস্পষ্ট প্রমাণ ট্রাইব্যুনালের হাতে আছে। অধিকতর তদন্ত সাপেক্ষে আরও প্রমাণ এর সাথে যোগ হবে।’

আজ সকাল ১০টা ৪০ মিনিটে প্রোডাকশন ওয়ারেন্টে আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, ২ ডিসেম্বর এক আদেশে তাদেরকে আজ হাজির করতে আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এজলাসে আমু ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও এবিএম সুলতান মাহমুদ।

এসময়, আমুর আইনজীবী নাজমুস সাকিব আদালতে উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর