শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৫ পিএম, ২০২১-০৩-০৬
নগরের চকবাজার থানার খালপাড় এলাকা থেকে কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) ভোরে খালপাড় মদীনা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের অভিযোগে গ্রেফতার খোরশেদ আলম (২৫) আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকার শফীকুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, খালপাড় এলাকার এক গৃহবধূ বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিছুদিন আগে এই গৃহবধূর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। একপর্যায়ে বাসায় এনে ওই গৃহবধূকে ধর্ষণ করেন তিনি। ওই গৃহবধূকে চিকিৎসার জন্য শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited