শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৮ পিএম, ২০২০-১১-১১
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯২১টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ১১৫ জন।
এইদিন চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৯ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯১টি নমুনা পরীক্ষা করে ৬৬ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ৬ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নমুনাটি পজিটিভ শনাক্ত হয়েছে।
তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯২১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ১৯ জন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited