শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৪৭ পিএম, ২০২৬-০৪-২৬
মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন -বিএইচআরএফ এর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক ভারতীয় নারী ভিকটিমকে নিরাপদ আবাসনে প্রেরণের নির্দেশ গতকাল ২৬ এপ্রিল প্রদান করেন।
মহিমা মোল্লা (২২) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলার জীবনতলা থানার সরাঙ্গবাদ এলাকার মহিদ মোল্লা ও ফরিদা বিবির কন্যা । ভারতীয় নাগরিক ভিসা ও পাসপোর্ট ব্যতীত জনৈক বাংলাদেশী নাগরিক আব্দুর রহিম (৩০) পিতা- মৃত সেলিম, মাতা- বিলকিস বেগম, বিছমিল্লাহ্ টাওয়ার, এক কিলোমিটার, থানা- চান্দগাঁও চট্টগ্রামের সাথে প্রেমের সম্পর্কে অবৈধ পথে বাংলাদেশে আসে।এসে দেখে রহিমের আগের স্ত্রী সন্তান থাকার বিষয়টি রহিম তার কাছে গোপন রাখে।
তখন তিনি স্থানীয় থানায় হাজির হলে তাকে অবৈধ পথে অনুপ্রেবেশের অভিযোগে ৩০ এপ্রিল'২৪ সালে তাঁকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে । মহিমা মোল্লাকে বিচার শেষে উক্ত আইনে ৬ মাসের জেল সাজা দেন বিজ্ঞ এস এম ২য় মোঃ অলি উল্লাহ্র আদালত ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ৬ মাস সাজা শেষ হলেও ২ বছর ২ মাস তাঁকে হাজতবাস করতে হয় । সাজা শেষ হলে আদালত স্থানীয় জামিনদাতের জিন্মায় আসামীকে মুক্তিদানের নির্দেশ দেন জনৈক মোঃ কামাল হোসেন (জাতীয় পরিচয় পত্র নং- ৫০৫৬৯৫৩৯৭৮) । তাকে দূঃসম্পর্কের আত্মীয় দাবী করে তাকে বিজ্ঞ আইনজীবী মোঃ শাহাদাৎ হোসেন এর নিকট থেকে জিম্মায় গ্রহণ করেন ।
কিন্তু উক্ত কামাল হোসেন ভিকটিমের সাথে আপত্তিকর আচরণ ও নির্যাতন করায় ভিকটিম নিজেকে তথায় নিরাপদ মনে না করায় পুনরায় বিজ্ঞ এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের নিকট চলে আসে।
এডভোকেট মোঃ শাহাদাৎ মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন -বিএইচআরএফ আইনী সহায়তায় অদ্য ভিকটিম মহিমা মোল্লাকে বিজ্ঞ এম এম ১ আবু বক্কর সিদ্দিকের আদালতে উপস্থাপন করলে, মানবাধিকারের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত ভিকটিমকে নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া শেষ না হওয়ায় পর্যন্ত তাকে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত হাটহাজারী ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু কিশোরী হেজাজতদের নিরাপদ আবাসন (সেইফ হোম) এ রাখার নির্দেশ প্রদান করেন ।
ভিকটিম পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার আইনবিদ যথাক্রমে এডভোকেট জিয়া হাবীব আহ্সান, এডভোকেট কানিজ কাউসার রীমা, এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, এডভোকেট মোল এমরান নাঈম, এড: ফাহিম কাদির প্রমুখ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited