শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১২:১৪ পিএম, ২০২১-১২-২৭
জন্মদিনের একদিন আগেই বিপাকে পড়েন সালমান খান। সাপের কামড়ে তাকে যেতে হয়েছে হাসপাতালে।
তবে এখন একদম সুস্থ তিনি, ফিরেছেন বাসায়।
সোমবার (২৭ ডিসেম্বর) ৫৬তম জন্মদিন এই বলিউড সুপারস্টারের। এ উপলক্ষে সামাজিক মাধ্যমে ভক্তদের বিশেষ বার্তা দিয়েছেন এবং একইসঙ্গে তার জন্য প্রার্থনা করায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সালমান খান লেখেন, ‘আপনাদের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। নিজেকে কতটা সৌভাগ্যবান মনে হচ্ছে, বলার ভাষা পাচ্ছি না। ’
এছাড়া জন্মদিনের দিন ভোরে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, 'একটি সাপ ফার্মহাউসে ঢুকেছিল। আমি লাঠি দিয়ে বাইরে বার করার চেষ্টা করছিলাম। সাপটাকে ধরে ছেড়ে দেওয়ার সময়ই কামড়ে দেয়। তিনবার কামড়ায় সাপটি। এক ধরনের বিষাক্ত সাপ ছিল। ৬ ঘন্টা হাসপাতালে ভর্তি ছিলাম। তবে আমি এখন ভালো আছি। '
বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান ও তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় ছেলে আবদুল রশিদ সেলিম ওরফে সালমান খান। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর তার জন্ম। হিন্দু মা আর মুসলিম বাবার সন্তান সালমান উভয় বিশ্বাস ও রীতিনীতির মধ্যেই বড় হয়েছেন। আর তিনি উভয়ের প্রতিই সমান শ্রদ্ধাশীল। তার পূর্বপুরুষরা ছিলেন আফগানিস্তানের পশতুন গোত্রের। সেখান থেকে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে চলে আসেন তারা।
সালমান খানের দুই ভাই আরবাজ খান ও সোহেল খানও বলিউড অভিনেতা। বোন আলভিরা খান অগ্নিহোত্রীর বিয়ে হয়েছে অভিনেতা-পরিচালক অতুল অগ্নিহোত্রীর সঙ্গে। তার আরেকজন বিশেষ বোন রয়েছে। দত্তক বোন অর্পিতা খানের প্রতিও প্রচণ্ড স্নেহ ভাইজানের।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited