চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লামায় মোবাইল কোর্টে ৮ জনকে জরিমানা, ব্যবসায়ীদের ধর্মঘট পরে প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি :    |    ০৭:২৩ পিএম, ২০২১-০১-২৫

লামায় মোবাইল কোর্টে ৮ জনকে জরিমানা, ব্যবসায়ীদের ধর্মঘট পরে প্রত্যাহার

বান্দরবানের লামা বাজারে অভিযান চালিয়েছে লামা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৮ জনকে ৭২ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। সোমবার (২৫ জানুয়ারী ২০২১ইং) বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। মাহফুজা জেরিন জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা, ভোক্তা অধিকার আইন অমান্য, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও মাস্ক পরিধান না করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় লামা বাজারের জনতা রাইস মিলের মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার, মুদি দোকানদার আব্দুল মান্নানকে ৫ হাজার, মেসার্স চাষী এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলামকে ১০ হাজার, মেসার্স সেলিম স্টোরের মালিক ওসমান গণিকে ১০ হাজার, মুদি দোকানদার মোঃ ইব্রাহিমকে ২ হাজার, মুদি দোকানদার শাহরিয়ার আলমকে ৩ হাজার, বিছমিল্লাহ ভাতঘরের মালিক মোঃ কামাল উদ্দিনকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার ও মাস্ক পরিধান না করায় মোঃ আবুল খায়েরকে ২ শত টাকা জরিমানা করা হয়। এদিকে কয়েকটি প্রতিষ্ঠানকে অতিমাত্রায় জরিমানা করায় লামা বাজারের সকল ব্যবসায়ী একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। বেলা ১টায় লামা বাজারের সকল দোকান বন্ধ করে ব্যবসায়ীরা রাজপথে আন্দোলনে নামে। বিষয়টি অবগত হয়ে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আলমগীর, উপজেলা আওয়ামিলীগের সভাপতি বাথোয়াচিং মার্মা,উপজেলা পরিষদ চত্বরে ব্যবসায়ী নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে সমস্যার সমাধান করেন। ঘন্টা ব্যাপী দোকানপাট বন্ধ থাকার পরে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও অফিসার ইনচার্জ (তদন্ত) এর মধ্যস্থতায় ভবিষ্যতে ভ্রাম্যমান আদালতে মোবাইল কোর্টের নামে অতিমাত্রায় জরিমানা না করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে। ব্যবসায়ী নেতারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এর প্রত্যাহার দাবী করেন।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর