চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ শুরু

বিশেষ প্রতিনিধি ::    |    ০৪:২৫ পিএম, ২০২১-১১-১৬

বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ শুরু

 

 স্বপ্নের কর্ণফুলী টানেল বাস্তবে রূপ নিচ্ছে, পাশাপাশি তৈরি হচ্ছে আনোয়ারা প্রান্তের সংযোগ সড়ক। চার লাইনের ৪ দশমিক ৮ কিলোমিটার সংযোগ সড়ক প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। টানেলের প্রবেশ মুখ সিইউএফএল রাঙ্গাদিয়া পয়েন্ট থেকে শাহাদাত নগর জাল্লেঘাটা পর্যন্ত ৭২৭ মিটারের একটি ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে। সেখান থেকে পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ দিক পর্যন্ত চার কিলোমিটার সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে। নদীর উত্তরপাড় পতেঙ্গা প্রান্তেও ৫৫০ মিটার সংযোগ সড়ক এখন দৃশ্যমান, যা টানেলকে চট্টগ্রাম সিটি আউটার রিং রোডের সঙ্গে সংযুক্ত করবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আনোয়ারা প্রান্তের সিইউএফএল পয়েন্ট থেকে পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশ পর্যন্ত চার লাইনের চার কিলোমিটার সংযোগ সড়কের কাজ দৃশ্যমান হয়েছে। দীর্ঘদিন দুইপাশে বালি ভরাট ও কালভার্ট নির্মাণ শেষে বর্তমানে কার্পেটিংয়ের কাজ চলছে। পাশাপাশি সড়কের দুপাশে ড্রেন নির্মাণেরও কাজ চলছে। টানেলের দৃশ্যমান অগ্রগতি দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা গাড়ি নিয়ে ছুটে আসছে। ঘুরে ঘুরে দর্শনার্থীরা টানেলের কর্মযজ্ঞ দেখছেন।
দক্ষিণ বন্দর এলাকায় দেখাযায়, টানেলের সংযোগ সড়কের ডিজাইনে ত্রুটি হওয়ায় প্রায় আধা কিলোমিটারের মধ্যে ৩টি নির্মাণাধীন কালভার্ট স্কেভেটর দিয়ে ভেঙ্গে ফেলা হচ্ছে। পানি নিষ্কাশনের জন্য কালর্ভাটগুলো নির্মাণ করা হলেও ডিজাইনে ত্রুটি থাকায় এগুলো সংশোধন করা হচ্ছে। কালভার্টগুলো নিচু হওয়ায় পানি চলাচল করতে পারছে না। বৃষ্টি হলে পানি সড়কের ওপর জমে থাকছে। স্থানীয় লোকজন চলাফেরা করতে পারছে না। কালভার্টগুলো ভেঙ্গে নতুন করে পুনরায় উঁচু করে নির্মাণ করা হবে। এদিকে টানেলের সংযোগ সড়কের সঙ্গে সংযুক্ত করতে কর্ণফুলীর শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালাবিবির দীঘি পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার ছয় লাইন সড়কের কাজও চলছে দ্রুত গতিতে। সড়কের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বালি ভরাট ও কালভার্ট নির্মাণের কাজ চলছে। টানেলের সঙ্গে শেষ হবে এ সড়ক নির্মাণের কাজও। সওজের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, শিকলবাহা থেকে কালাবিবির দীঘি পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত হলেও জুলাই মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার টার্গেট নিয়ে কাজ এগোচ্ছে। টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশীদ চৌধুরী জানান, পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম টিউবের লিন স্ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ হওয়ার পথে। ডিসেম্বরের পর শুরু হবে দ্বিতীয় টিউবের লিন স্ল্যাব বসানোর কাজ। এ কাজ শেষ হলে ফিনিশিং কাজে হাত দেয়া হবে। পাশাপাশি চলবে প্রয়োজনীয় লাইটিং, অক্সিজেন সরবরাহ ও প্রয়োজনীয় বিউটিফিকেশন কাজ।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর