চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে আনসার ও ভিডিপির বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার :    |    ০৮:০২ পিএম, ২০২৫-১২-১৭

আলীকদমে আনসার ও ভিডিপির বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

আলীকদম উপজেলায় আনসার ও ভিডিপির বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) নামের এক ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫৭ বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কের চার রাস্তার মোড় ও খলিলের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিন্টু কান্তি। এসময় সহকারী আনসার কোম্পানি কমান্ডারসহ আনসার সদস্যরা অংশ নেন। অভিযানে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ সহায়তা করে।
অভিযান চলাকালে ৩৬০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বিষয়টি আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলীকদম থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।
আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যমতে পাশ্ববর্তী আব্বাস কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এক ইয়াবা বিক্রেতার বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলীকদম থানা পুলিশ, আনসার সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাদশা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। তবে একজন ইয়াবা কারবারি আটক হয়েছে এমন সংবাদ পেয়ে অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী সজারু বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ীর পরিচয়
সজারু বেগম, পিতা: বাহার আলী, স্বামী: বদিউল আলম, সাং: আব্বাস কারবারি পাড়া, ৪নং ওয়ার্ড, নয়াপাড়া ইউনিয়ন, থানা: আলীকদম, জেলা: বান্দরবান।
আটককৃত ইয়াবা কারবারির পরিচয়
মোঃ আব্দুল্লাহ (২৭),পিতা: বাদশা মিয়া,সাং: উত্তর পালংপাড়া, ৪নং ওয়ার্ড, ১নং সদর ইউনিয়ন, থানা: আলীকদম, জেলা: বান্দরবান।
পরবর্তীতে আটককৃত আসামিকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আলীকদম থানার এসআই মোঃ হারুন রশীদ জব্দতালিকা মূলে ইয়াবা জব্দ করেন এবং আসামিকে পুলিশ হেফাজতে নেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর