চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সমুদ্রে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা আসছে

আমাদের ডেস্ক :    |    ০২:১৫ পিএম, ২০২১-০৪-৩০

সমুদ্রে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা আসছে

 

 সমুদ্রে নানা প্রজাতির সামুদ্রিক মাছের সংখ্যা বাড়ানোসহ সুষ্ঠু প্রজনন ও আহরণ নিশ্চিতে প্রতি বছরের ন্যায় এবারও দুই মাসের বেশি সময় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে  মৎস্য অধিদপ্তর। এসময় সব প্রজাতির সামুদ্রিক মাছ যেমন টুনা ফিস, চিংড়ি, লবস্টার, কাটল ফিস ধরা যাবে না।


২০২১ সালের ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হবে। অর্থাৎ ২০ দিন পর জেলেরা ৬৫ দিনের জন্য সমুদ্রে মাছ ধরতে পারবেন না। নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নে আগ মুহূর্তে  নির্দেশনাপত্র  নৌবাহিনী সদর দপ্তর, জননিরাপত্তা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, কোস্ট গার্ড, র‌্যাব সদর দপ্তর, মৎস্য অধিদপ্তর, নৌপুলিশ, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সমুদ্র উপকূলীয় ১৪ জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা মৎস্য দপ্তরে পাঠানো হবে ।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সমুদ্রগামী চার লাখ ১৯ হাজার ৫৮৯টি জেলে পরিবারকে ২৩ হাজার ৪৯৬ দশমিক ৯৮ মেট্রিক টন খাদ্যসামগ্রী (ভিজিএফ) বরাদ্দ দেওয়া হবে।  তবে জেলে পরিবারের সংখ্যা এবার বাড়তে পারে। মূল কথা প্রতি জেলে পরিবারকে ৬৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ একদিন সমুদ্রে মাছ না ধরার জন্য দৈনিক এক কেজি চাল পাবেন জেলে পরিবারগুলো।  

মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ম. মাহবুবুল হক  বলেন,  এবারও ৬৫ দিনের জন্য সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা আসছে। আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হবে। বিনিময়ে সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে প্রতিটা জেলে পরিবারকে ৬৫ কেজি করে চাল দেওয়া হবে।  

চ্যানেলের উৎসমুখে সব মাছ ধরার নৌ-যানের গমন বিরত রাখা, নিষেধাজ্ঞার বিষয়ে ব্যাপক প্রচার, মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ত, বরফকলগুলোতে মৎস্য অবতরণ না করা, কেনাবেচা বন্ধ এবং বরফ সরবরাহ না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হবে।

এ সময়ে মৎস্য অধিদপ্তর সমুদ্রে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাছঘাট, আড়ত ও বাজার মনিটরিং, সার্ভেইল্যান্স চেক পোস্ট থেকে নৌ-যান বন্ধে কঠোরভাবে  মনিটরিং করবে। বাণিজ্যিক ট্রলারের সমুদ্র যাত্রার আদেশ বন্ধ, সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, ফিশিং বোটের ১৯ মের মধ্যে ফিরে আসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেবে অধিদপ্তর। 

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর