শিরোনাম
লাইফ স্টাইল ডেস্ক | ০৬:২৬ পিএম, ২০২২-০১-১৯
মহামারি করোনা ভাইরাস শুরু হওয়ার সময় বিশ্বে মাস্ক পরার চল তেমন একটা ছিল না। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই ফেসমাস্ক মানুষের অন্যতম পরিধেয় এক বস্তুতে পরিণত হয়েছে। ফেস মাস্ক পরা মানুষের অভ্যাস হয়ে ওঠায় কালবিলম্ব না করে ফ্যাশন ইন্ড্রাস্ট্রিগুলোও বাহারি রঙের মাস্ক তৈরি করতে শুরু করে দিল। মুখে মাস্ক পরার কারণে মানুষকে দেখতে কেমন লাগে, এটি নিয়ে এবার একটি গবেষণা হয়েছে। গবেষণার ফলাফলে, মুখে মাস্ক পরলে একজন ব্যক্তি আরও আকর্ষণীয় হয়ে ওঠেন। গবেষণায় বলা হয়, যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটিতে। তাতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক পরলে মানুষকে আরও আকর্ষণীয় দেখায়। বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞান বিভাগের রিডার ও মাস্ক বিশেষজ্ঞ মাইকেল লুইস গবেষণায় দেখতে পেয়েছেন, মুখের নিম্নভাগে মাস্ক পরলে নারী-পুরুষনির্বিশেষে আরও সুন্দর হয়ে ওঠেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রোগ ও অসুস্থতা নিয়ে মাস্ক সম্পর্কে মানুষের মধ্যে থাকা নেতিবাচক ধারণার কোনো পরিবর্তন হয়েছে কিনা, মূলত সেটা দেখার জন্যই এ গবেষণা করা হয়েছে। কারণ, মহামারিকালে বিশ্বের মানুষ এখন নিজেদের সুরক্ষার জন্য হলেও মুখে মাস্ক ব্যবহার করছেন। গবেষণার এমন ফল দেখে আশ্চর্য হয়েছেন জানিয়ে গবেষক মাইকেল লুইস বলেন, আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম যে, মাস্ক সর্বব্যাপী হয়ে ওঠার পর থেকে এ ধারণার কোনো পরিবর্তন হয়েছে কিনা। মাস্কের প্রকারভেদের কোনো প্রভাব রয়েছে কিনা, সেটা বুঝতে চেয়েছিলাম। গবেষণায় আরও দেখা গেছে, নীল রঙের মাস্ক পরলে একজন মানুষকে আরও আকর্ষণীয় দেখায়। মাইকেল লুইস এ প্রসঙ্গে বলেন, সম্ভবত স্বাস্থ্যকর্মীরা নীল রঙের মাস্ক পরায় এমনটা হয়েছে। যে মাস্ক পরেছেন, তার সম্পর্কে মহামারি আমাদের ধারণা বদলে দিয়েছে। এখন আমরা কাউকে মাস্ক পরতে দেখলে আর এমনটা ভাবি না যে মাস্ক পরে থাকা মানুষটি রোগে আক্রান্ত, আমাকে তার থেকে দূরে থাকতে হবে।
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ ২৫ মে, বিশ্ব থাইরয়েড দিবস ২০২৫। হরমোনজনিত এ সমস্যা থেকে মান...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রাম নগরের সেনানিবাস সড়কের পাশেই ‘বায়েজিদ সবুজ উদ্যান’ পার্কটি । যার নয়নাভিরাম দৃশ্য নি...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : বর্তমানে অনেক দেশে দ্রুতগতির ট্রেন থেকে বুলেট ট্রেন চলতে শুরু করেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পরিব...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : পুষ্টি ও চোখের স্বাস্থ্যের সম্পর্ক খুব গভীর। দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার নিয়মিত স্বাস্থ্য...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : আমরা অনেকেই মাছ খেতে ভালবাসি। কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে খেতে গিয়ে মাছের কাঁটা কারও কারও গলায় বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited