চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

এক দশক পর চালু হচ্ছে মিরসরাই বিসিক শিল্পনগরী

প্লট বরাদ্দ পেলেন ৮২ শিল্পোদ্যোক্তা, কর্মসংস্থান হবে ৫ হাজার মানুষের

মীরসরাই প্রতিনিধি :    |    ০৬:৪৪ পিএম, ২০২০-০৯-১৭

এক দশক পর চালু হচ্ছে মিরসরাই বিসিক শিল্পনগরী

অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরী। এক দশক পর চালু হতে যাচ্ছে এই শিল্পনগরী। ২০০৯ সালে মিরসরাইয়ে একটি বিসিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেয়া হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামায়া প্রকল্প উদ্বোধন করতে এসে এখানে আনুষ্ঠানিক ঘোষণাও দেন। তবে মাটি ভরাটসহ নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল প্রকল্পের কাজ। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর প্রায় দুই বছর যাচাই-বাছাইয়ের পর ৮২ জন শিল্প উদ্যোক্তাকে প্লট বরাদ্দ দিয়েছে বিসিকের চট্টগ্রাম জেলা প্লট বরাদ্দ কমিটি।
জানা গেছে, ২০১৭ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ৮৮টি প্লটের বিপরীতে দরপত্র আহ্বান করা হয়। তবে যোগ্য প্লটগ্রহীতা না পাওয়ায় ১১৪টি আবেদনের মধ্যে ৮২টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দের চুড়ান্ড সিদ্ধান্ত নেয়া হয়। প্লটগ্রহীতা প্রতিষ্ঠানগুলো নয়টি কিস্তিতে পাঁচ বছরের মধ্যে শিল্প প্লটগুলোর অর্থ পরিশোধ করতে পারবে। প্রতিটি প্লটের প্রতি বর্গফুট জমির মূল্য রাখা হয়েছে ৮শ টাকা করে। তবে চাইলে কোনো প্রতিষ্ঠান এককালীনও প্লটের ইজারামূল্য পরিশোধ করতে পারবে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ।
বিসিক সূত্রে জানা গেছে, মিরসরাই বিসিকের এ-টাইপ প্লট ২৭টি, বি-টাইপ ৩৩টি ও সি-টাইপ প্লট ২৮টি। গত ৬ নভেম্বর প্লট বরাদ্দ কমিটির সভায় হালকা প্রকৌশল খাতে ১৯টি, খাদ্য ও খাদ্যজাত ১৯টি, রেডিমেড গার্মেন্ট ১৬টি, সিরামিকস ও নন-মেটালিক তিনটি,  কেমিক্যাল অ্যান্ড অ্যালাইড ১০, রাবার-লেদার অ্যান্ড অ্যালাইড চার, প্যাকেজিং আট এবং বন ও বনজাত খাতে তিনটি প্লট বরাদ্দ দেয়া হয়। প্লট গ্রহীতা প্রতিষ্ঠানগুলো পণ্যের উৎপাদন শুরু করতে এরই মধ্যে গ্যাস, বিদ্যুৎসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার সন্নিবেশ করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় পণ্য উৎপাদনের পর দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর ও রাজধানী ঢাকায় পণ্য সরবরাহ করা সম্ভব হবে। এসব কারণে মিরসরাই বিসিক শিল্পনগরীর প্লট ইজারা নিতে আগ্রহী রয়েছেন শিল্প উদ্যোক্তারাও। তবে একাধিক প্লট সংগ্রহে একটি প্রতিষ্ঠানের আবেদন বাতিল করে নতুন ও বিশেষায়িত খাতের উদ্যোক্তাদের প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরসরাই উপজেলা সফরকালে এ অ লে একটি পৃথক শিল্পপার্ক নির্মাণের ঘোষণা দেন। ২২ কোটি ৯৪ লাখ টাকায় মিরসরাইয়ে শিল্পনগরী স্থাপনে একটি প্রকল্প হাতে নেয় বিসিক। প্রকল্পের প্রথম সংশোধনীতে ২ কোটি ১ লাখ ও দ্বিতীয় সংশোধনীতে এর ব্যয় বেড়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। ২০১৫ সালের ১২ মে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির বৈঠকে দ্বিতীয় সংশোধিত প্রকল্প আকারে ২৯ কোটি ২৫ লাখ টাকার মিরসরাই বিসিক প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পের সময়সীমা দুই দফা বাড়ানো হলেও নির্দিষ্ট সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২০১৭ সালের জুনে প্রকল্পটির কাজ শেষ করা হয়। ১৫ দশমিক ৩২ একর আয়তনের এ প্রকল্পে ৮৮টি প্লট রয়েছে।
এই বিষয়ে বিসিক চট্টগ্রামের উপ-মহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী বলেন, মিরসরাই শিল্পা লে একটি বিসিক শিল্পনগরী চালু করতে সরকার আন্তরিক ছিল। কিছুটা বিলম্বে হলেও প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। যোগ্য উদ্যোক্তা না পাওয়ায় ছয়টি প্লট খালি রেখে ৮২ জন উদ্যোক্তাকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। চালু হলে এ শিল্পনগরীতে নতুন করে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি।
 

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর