শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৪৯ পিএম, ২০২৫-১০-২৫
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেছেন, “একদলীয় শাসনব্যবস্থার বাইরে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তিনি সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বলেই আজ আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সকল দল রাজনীতি করতে পারছে।”
গত ২৪ অক্টোবর রাতে নানুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. করিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হামিদ উল্লাহ ও মো. বেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সাবেক ছাত্রনেতা মো. এমরান, বিএনপি নেতা ইদ্রিছ মিয়া ইলিয়াস, এডভোকেট লিয়াকত আলী চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য হারুণ রশিদ, রায়হানুল আনোয়ার রাহী, এস.এম. আজিজ উল্লাহ, সরোয়ার মফিজ, খায়েজ আহমেদসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited