চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধুর নামে চট্টগ্রামে বড় স্থাপনার স্বপ্ন ছিলো বাবার: নওফেল

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৮ পিএম, ২০২০-১২-২২

বঙ্গবন্ধুর নামে চট্টগ্রামে বড় স্থাপনার স্বপ্ন ছিলো বাবার: নওফেল

দেশের ‘লাইফ লাইন’ হিসেবে খ্যাত কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের প্রস্তাব দিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
২০১৯ সালের ২১ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ প্রস্তাব দেন তিনি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নওফেলের এ প্রস্তাব সমর্থন করেন।
সেতুর পরিবর্তে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসা সাবেক সিটি মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান নওফেলের প্রস্তাবের পর টানেলের নাম বঙ্গবন্ধুর নামে করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর নামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেলের নামকরণের প্রস্তাব নিয়ে সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সঙ্গে কথা বলেন শিক্ষা উপমন্ত্রী এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নওফেল বলেন, চট্টগ্রামে বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধু পরিবারের কারও নামে বড় কোনো স্থাপনা না থাকায় বাবার আক্ষেপ ছিলো। তিনি টুঙ্গিপাড়ার মেজবানে, বিভিন্ন সময়ে আমাদের কাছে এটা নিয়ে আক্ষেপ করতেন।
‘বাবা বলতেন- চট্টগ্রামে বড় কিছু হলে সেটা বঙ্গবন্ধুর নামে হওয়া উচিত। আমি তো থাকবো না। তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে বঙ্গবন্ধুর বাংলাদেশের ক্যাপাসিটি জানান দেয়, এমন বড় প্রকল্প তার নামে হলে আমার ভালো লাগতো। ’
নওফেল বলেন, টানেলের জন্য আমার বাবা আন্দোলন করেছেন। পদ্মাসেতুর পর টানেল বাংলাদেশের সেকেন্ড বিগেস্ট প্রকল্প। তাই আমি চিন্তা করেছি- এটা বঙ্গবন্ধুর নামে হলে বাবার স্বপ্ন পূরণ হবে। চট্টগ্রামে বঙ্গবন্ধুর নামে বড় একটি স্থাপনা হবে।
‘প্রথম মন্ত্রীসভায় আমি টানেলের নাম বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাব দেই। তথ্যমন্ত্রী এবং ভূমিমন্ত্রী তাতে সমর্থন দেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাব গ্রহণ করেন। এভাবেই কর্ণফুলী টানেল বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়। ’
চীনের সাংহাই শহরের আদলে বন্দরনগর চট্টগ্রাম শহরকে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে গড়ে তুলতে নগরের পতেঙ্গা ও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার মধ্যে সংযোগ স্থাপনে কর্ণফুলী নদীর তলদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের ৬১ ভাগ কাজ শেষ হয়েছে।
চীনের সহায়তায় দুই টিউবের এই টানেল নির্মাণকাজ শেষ হলে ৪ লেন দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। কর্ণফুলী নদীর পূর্বপ্রান্তের প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের সঙ্গে উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে।  
এতে ভ্রমণ সময় ও খরচ হ্রাস পাবে এবং পূর্বপ্রান্তের শিল্পকারখানার কাঁচামাল, প্রস্তুতকৃত মালামাল চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবহন প্রক্রিয়া সহজ হবে। কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের ফলে পূর্বপ্রান্তে পর্যটনশিল্প বিকশিত হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর