চট্টগ্রাম   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চীনা নৌবাহিনীর ৩টি জাহাজ এলো শুভেচ্ছা সফরে

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২২ পিএম, ২০২৬-০৯-১৭

চীনা নৌবাহিনীর ৩টি জাহাজ এলো শুভেচ্ছা সফরে

চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) এবং ‘থাই হু’ (TAI HU) পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে জাহাজগুলো। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

তাছাড়াও জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ অভ্যর্থনা জানায়।

আইএসপিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা চীনা জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি, এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌসদস্যগণ পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ পাবেন। 

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা সংশ্লিষ্টদের। 
চীনা নৌবাহিনীর জাহাজগুলো ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে। 

রিটেলেড নিউজ

ইতালি পাঠানোর নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

ইতালি পাঠানোর নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১১ জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ মানবপাচ...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদা দাবির মামলায় ৪ আসামি কারাগারে

ফটিকছড়িতে চাঁদা দাবির মামলায় ৪ আসামি কারাগারে

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি ১০ লাখ টা...বিস্তারিত


চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ইদ্রিস মিয়া

চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ইদ্রিস মিয়া

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন মো. ইদ্রিস মিয়া। বৃহস্প...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ...বিস্তারিত


কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং ...বিস্তারিত


হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও জটিলতার পেছনে অপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর