চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অনন্য: ব্যারিস্টার মীর হেলাল

রিপোর্টার    |    ০৭:৩০ পিএম, ২০২৬-০৫-০৯

মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অনন্য: ব্যারিস্টার মীর হেলাল

 মানবতার সেবায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল অনন্য ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।  শনিবার (৯ মে) বিশ্ব রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে নগরের আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস- চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নাসির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি আব্দুল আউয়াল চৌধুরী, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল শক্তি হচ্ছে মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনা।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
তিনি তরুণ সমাজকে মানবিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস মানবতার সেবায় আত্মনিয়োগের এক অনন্য প্রেরণা।
আন্তর্জাতিক নার্স দিবসে তিনি সকল নার্সদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী হাসপাতালের সার্বিক উন্নয়ন, মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, পিএস টু চেয়ারম্যান মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মর্জিনা আকতার, সাইফুল কাদের বিদ্যুৎ, ইশতিয়াকুল ইসলাম চৌধুরী, ফয়সাল হোসেন প্রমুখ। 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর