শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৭:৫৮ পিএম, ২০২৫-১১-০২
•চাঞ্চল্যকর তিন হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৭জন গ্রেফতার
•৬৫০লিটার মদ,১৭৬পিস ইয়াবাসহ গাঁজা উদ্ধার
•হত্যাকান্ডে ব্যবহৃত ও গুলি ও কার্তুজ উদ্ধার
মো: শহিদুল ইসলাম, হাটহাজারী প্রতিনিধি
আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের অবস্থা ধ্বজভঙ্গে পরিণত হয়েছিল।বছরের মধ্যে কর্মকর্তা বদলিই যেন নিত্য সঙ্গী ছিল।আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছিলো। সারা দেশের মধ্যে হাটহাজারী মডেল থানা আলোচিত থানা হিসেবে পরিচিত।গত সেপ্টেম্বরের ৮ তারিখ মডেল থানার ওসি কাওসারকে স্ট্যান্ড রিলিজ দেওয়ার পরে মনজুর কাদির ভূঁইয়া ওসি হিসেবে যোগদান করেন।এরপরেই অক্টোবর মাসেই অভিযানে সর্বমোট ১০৫জন আসামীকে গ্রেফতার করেছে তার নেতৃত্বে হাটহাজারী মডেল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে কার্তুজ গুলিসহ মাদক।
থানা সুত্রে জানা যায়, অক্টোবর মাসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা, ১৩টি মোবাইল ফোন ও নিখোঁজ হওয়া ৯জন ব্যক্তি। জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ, ৬৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১৩০ গ্রাম গাঁজা, দুইটি গাঁজার গাছ ও ১৭৬ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং উদ্ধার হওয়া নিখোঁজ ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
রোববার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৪৫ জন, জিআর ওয়ারেন্ট ৪ জন, সিআর ওয়ান্টে ২৩ জন, জিআর সাজা ৬ জন, সিআর সাজা ৮ জন, জুয়া আইনের ৪ জন, ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ৪ জন, পুলিশ আইনে ৪ জন, ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় ৭ জন। তাদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এছাড়াও চাঞ্চল্যকর আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজে ছাত্র তানভির হত্যাকান্ডের ৬ ঘন্টার মধ্যে হাটহাজারী থানা পুলিশ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৩জন কিশোরকে আটক,মদুনাঘাট ব্রীজের পশ্চিম পাশে হাকিম হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৩জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা সহ মদুনাঘাট এলাকায় হাকিম হত্যাকান্ডে ব্যবহৃত একটি শর্টগানের ১টি কার্তুজ ১টি পিস্তলের গুলি উদ্ধার পূর্বক মামলা রুজু করা হয়।
তা ছাড়া ১২নং চিকনদন্ডী ইউপির অর্ন্তগত ফতেয়াবাদ চৌধুরীহাট বাজারস্থ ইডেন সিটি গার্ডেন সংলগ্ন ফুলের দোকানের সামনে ঘটনায় নিহত মোঃ তানিম হোসেন ও অপি দাশ এর মামলার জড়িত ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাটহাজারী মডেল থানা পুলিশের টানা অভিযানে এলাকার সচেতন মহল জানান,অপরাধ দমনে আশার আলো দেখছে স্থানীয় জনগণ।তবে আরো টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এসব শেখর উপরে ফেলা সহজ হবে না পুলিশের এমন তৎপরতায় অপরাধীরা গা-ঢাকা দিতে শুরু করেছে। বিশেষ করে মহাসড়ক ও পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী সড়ক এলাকা গুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান,মাদক,সন্ত্রাস,চুরি,ডাকাতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সের নীতিতে কাজ করছি।অক্টোবরের ১মাসেই পুলিশের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সফল অভিযান চালিয়ে ১০৫জন আসামী গ্রেফতার করেছি।মাদক,গুলি কার্তুজ উদ্ধার করেছি,এসব কাজে জনগণের আন্তরিক সহযোগিতা ও পু্লিশের প্রচেষ্টায় সম্ভব হয়েছে। হাটহাজারী উপজেলাতে কোন অপরাধী গোষ্ঠীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা।পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আরো জোরদার করা হবে।যতদিন এ থানায় আছি সততার সাথে জনগণের মঙ্গল এবং হাটহাজারীকে নিরাপদ উপজেলা হিসেবে রুপান্তরিত করতে কাজ করে যাবো।
উল্লেখ্যঃগত সেপ্টেম্বরের ৮ তারিখ ওসি হিসেবে মনজুর কাদের ভূইয়া যোগদানের পর ৩০ তারিখ পর্যন্ত ৮৪ জন স্বামীকে গ্রেফতার করেছে।তাছাড়া মাদক,চোলাইকৃত সিএনজি,ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited