শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২০ পিএম, ২০২৪-১১-১৪
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সাথে ফটিকছড়ি উপজেলা সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, ছাত্র জনপ্রতিনিধ ও মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৪ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুল নুর মাওলা বীরপ্রতীক গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেজবাহ উদ্দিন ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, ভূজপুর থানার ওসি আরজুন উপস্থিত ছিলেন। পরে জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে বন্যাদুর্গতদের মাঝে অনুদান বিতরণ এবং চা শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় নির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম।
সহকারী সমাজ সেবা অফিসার আমিন উল্লাহ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আচার্য। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা খানম ১৯ জন চা শ্রমিক মাঝে ১৯ টি ঘর হস্তান্তর ও জেলা সমাজকল্যাণ পরিষদ পরিষদ থেকে বন্যায় বন্যাদুর্গত ৫১ টি পরিবারের মাঝে পাঁচ হাজার টাকা করে অনুদান তুলে দেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, আমরা আপাদের (জনগনের) সেবক, প্রশাসক নই, সেবা দিয়ে যেতে চাই। তিনি আরো বলেন- যতদিন জেলা প্রশাসকের দায়িত্বে থাকব ততোদিন আমার উপজেলা নির্বাহী অফিসারা, এসিল্যান্ডরাসহ প্রত্যকরা প্রশাসক নই সেবক হিসেবে কাজ করবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited