চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার :    |    ০৯:২৩ পিএম, ২০২৫-১২-১৪

আলীকদমে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

সন্ত্রাসী কর্তৃক হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণে মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা জনাব শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় আলীকদমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নস্থ আলীকদম বাজার জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম শাখার উদ্যোগে এবং সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি জনাব মাহমুদুল হক।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াত ইসলামীর আমীর জনাব মাওলানা মাশুক এলাহি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব সাদেক মিয়া ও সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা আব্দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা অফিস সম্পাদক জনাব আবু সুফিয়ান, উপজেলা উলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আবু জর গেফারী, সেক্রেটারি মাওলানা ছলিম উল্লাহ, সদর ইউনিয়ন সেক্রেটারি জনাব আবু সিদ্দিক, চৈক্ষং ইউনিয়ন সেক্রেটারি জনাব আমান উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জনাব মো. ইলিয়াসসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মাওলানা আবু জর গেফারীর পরিচালনায় শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আহতের সুস্থতা কামনা করেন এবং দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য কামনা করেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর