শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:২৪ পিএম, ২০২২-০২-২৭
মীরসরাই উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় (জিপিএ-৫) পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে "এস রহমান ট্রাস্ট"।
২৭ ফেব্রুয়ারী (রবিবার) এস রহমান ট্রাস্ট সূত্রে জানা যায়, আগামী ১ মার্চ ২০২২ রোজ (মঙ্গলবার) সকালে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারেও নিবন্ধনকৃত প্রায় ৩৪০ জন (জিপিএ-৫) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতা করবেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ ও এস রহমান ট্রাস্টের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি) ।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সাবেদুর রহমান সমু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহবুব রহমান রুহেল, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোহরার হোসেন বলেন, "প্রতি বছরের ন্যায় এইবারেও মীরসরাই উপজেলার এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় (জিপিএ-৫) পাওয়া প্রায় ৩৪০ জন শিক্ষার্থীকে নগদ টাকা, ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited