শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:২৮ পিএম, ২০২৫-০৬-২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের সীমানায় ৮ নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া ও রুদুরা গ্রাম অন্তর্ভুক্ত না করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে এই স্মারকলিপি প্রদান করেন ১১ আইনজীবী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্যসহ ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলী, এডভোকেট মোহাম্মদ আলমগীর, এডভোকেট মোহাম্মদ কায়সার, এডভোকেট উৎপল শীল , এডভোকেট দেবাশীষ নন্দী, এডভোকেট নন্টু চৌধুরী, এডভোকেট রানা মিত্র, হাবিবুর রহমান চৌধুরী, যীশু দাশ , সাগর মিত্র, তাপস চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোঃ আবদুল ছবুর, এডভোকেট আসাদুল আলম সালেক, মিন্টু লাল চৌধুরী, পলাশ মিত্র, প্রকাশ সরকার, কাজল নাথ, সজল মিত্র, মোঃ মহসিন, দিদারসহ প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্বাধীনতার পরবর্তী সময়ে খিলপাড়া, বোয়ালগাঁও, ধানপুরা, আনোয়ারা (সদর), বিলপুরসহ ৯টি ওয়ার্ড নিয়ে ৭ নম্বর ইউনিয়ন গঠিত হয়।
এই ইউনিয়নে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে। নতুন করে অন্য কোনো গ্রাম সংযুক্ত হলে তাতে আইনগত জটিলতা, উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, ইউনিয়নের ৩০ হাজার মানুষের দাবী বর্তমান সীমা রেখা বজায় রাখা হোক। নতুন কোনো সংযোজন বা বিয়োজন হলে ঐক্য-সম্প্রীতি ক্ষুণ্ণ হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের জানান, আনোয়ারা সদর ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited